সর্বশেষ

সারাদেশ

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টার্বাইন

 এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে টার্বাইন স্থাপনের একটি গুরুত্বপূর্ণ পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই ধাপে টার্বাইন সেটটিকে বারিং গিয়ারের ওপর সঠিকভাবে স্থাপন করা হয়েছে। স্থাপন পরবর্তী পরীক্ষায় টার্বাইনের শ্যাফট ধীরে ধীরে ঘোরানো হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে রসাটম প্রকৌশল শাখা এ সম্পর্কে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টার্বাইন রোটরের সঠিক স্থাপন ও ভারসাম্য নিশ্চিত করার জন্য এই বারিং গিয়ার গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্টার্টআপ এবং শাটডাউনের সময়। পরীক্ষাকালীন বিশেষজ্ঞরা টার্বাইন সেটের উচ্চমান এবং নির্ভুল এলাইনমেন্ট নিশ্চিত করেন।

বাংলাদেশ প্রকল্পের জন্য আরএমস্ট্রয় এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি দেইরী মন্তব্য করেন, “রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের টার্বাইন স্থাপনের কাজ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি স্টার্টআপের পূর্বে একটি গুরুত্বপূর্ণ ধাপ। বারিং গিয়ারের উপর টার্বাইন সেটের স্থাপন এবং নিয়ন্ত্রণ পরীক্ষার মাধ্যমে যন্ত্রপাতির উচ্চমান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হয়েছে।”

এছাড়াও, উল্লেখযোগ্য যে পাবনার ঈশ্বরদীর রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। প্রকল্পটিতে ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পাওয়ার ইউনিট রয়েছে এবং ৩+ প্রজন্মের ভিভিইআর রিয়্যাক্টর স্থাপন করা হচ্ছে। দ্রুত জ্বালানী লোডিং এবং পরবর্তী স্টার্টআপের জন্য প্রথম ইউনিটের প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। রূপপুর প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কনট্রাক্টর হিসেবে কাজ করছে রসাটম প্রকৌশল শাখা।

৫০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন