সর্বশেষ

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ি প্রতিনিধি
রাজবাড়ি প্রতিনিধি

বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার পর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল পুনরায় শুরু করে।

এর আগে, বুধবার ভোর ৫টা ৪০ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেই সময় দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছিল।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান জানিয়েছেন, কুয়াশা কেটে যাওয়ার পর আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল আবার শুরু হয়েছে। আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে এবং বর্তমানে এই রুটে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।

৩৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন