সর্বশেষ

জাতীয়রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
সারাদেশঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
জাতীয়

পরিবার নিয়ে অবকাশ যাপনে টেকনাফ সৈকতে মির্জা ফখরুল

অনলাইন রিপোর্ট
অনলাইন রিপোর্ট

শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ ১২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পরিবার নিয়ে অবকাশ যাপনে কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে টেকনাফ সমুদ্র সৈকতের শাহপরীর দ্বীপ সীমান্তে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা গেছে তাকে। সেখানে টেকনাফ-মিয়ানমার সীমান্ত ঘুরে দেখেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসার খবর পেয়ে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহসহ নেতাকর্মীরা সেখানে যান। এ সময় টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানসহ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আমাদের নেতা, মহাসচিবের সাথে সাক্ষাৎ হয়েছে। এ সময় তিনি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র, মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়া সমুদ্রসৈকতে জেলেদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নিয়েছেন।

জাতীয় পর্যায়ের অন্যতম শীর্ষ এই রাজনীতিবিদকে সৈকতে সস্ত্রীক দেখা গেছে। বিএনপির পক্ষ থেকে এ সফর নিয়ে আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও সফরসঙ্গী দলটির কুষ্টিয়া জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী গণমাধ্যমকে জানিয়েছেন, এটি মহাসচিবের ব্যক্তিগত সফর। তিনি পরিবারের সঙ্গে অবকাশ যাপনে এসেছেন।

৩৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন