সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা, ডেভিডসহ গ্রেপ্তার ৬

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। অভিযানে দেশীয় ধারালো অস্ত্র, ককটেল তৈরির সরঞ্জাম, মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার প্রধান আসামি ও আলোচিত মাদক কারবারি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

গত রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার হাশেমবাগ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য সেখানে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় একদল মাদক কারবারি ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলা থেকে পালিয়ে প্রাণে বাঁচেন এএসআই আব্দুস সাত্তার। তবে ঘটনাস্থলেই নিহত হন কনস্টেবল আনোয়ার মোল্লা।

এ ঘটনায় অভিযান চালিয়ে প্রথমে মুন্সিগঞ্জ সদর এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের দেওভোগ ও তাসলিম পট্টি এলাকা থেকে সামাদ ও হাসানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ডেভিডকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। এ সময় ডেভিড পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে ডেভিডের পায়ে গুলি লাগে। এতে তিনি আহত হন। ককটেল বিস্ফোরণে পুলিশের চার সদস্য আহত হন।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন জাবেদ কায়সার আজাদ ও আদর।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার করা হয়।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০