সর্বশেষ

আন্তর্জাতিক

ভানুয়াতু দ্বীপপুঞ্জে ৬.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ভানুয়াতু দ্বীপপুঞ্জ এলাকায় ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬১৪ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণ অক্ষাংশের ১৩ দশমিক ৫৪৬ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ১৭২ দশমিক ২৭৯ ডিগ্রিতে।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জিএমটি রাত ২টা ৪৭ মিনিটে দেওয়া এক সতর্কবার্তায় জানায়, এখন পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টির কোনো আশঙ্কা নেই।

কেন্দ্রটি আরও জানায়, এ ঘটনায় সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার বা সতর্কতামূলক কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। নতুন তথ্য পাওয়া গেলে কিংবা পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী সতর্কবার্তা দেওয়া হবে।

এদিকে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০