সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে ২২৪ বোতল মাদক ও ১৫ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ২২৪ বোতল নিষিদ্ধ মাদক এসকাফ ও নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকাসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের দুটি গ্রামে এই অভিযান চালানো হয়। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া ও নলডুবরী গ্রামে পর পর দুটি ঝটিকা অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫, সিপিসি-১)। অভিযানে ২২৪ বোতল অবৈধ এসকাফ এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়।

প্রথম অভিযানটি সকাল সাড়ে সাতটার দিকে ডুলিপাড়া এলাকার মো. খোররাম ওরফে সুমনের বসতবাড়িতে পরিচালিত হয়। সেখান থেকে সুমন (২৯) ও শ্রী প্রভাত কর্মকারকে (৪০) আটক করা হয়। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা ঘর তল্লাশি করে ১৭৩ বোতল এসকাফ, নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

একই ব্যাটালিয়নের অপর একটি দল সকাল পৌনে নয়টার দিকে নলডুবরী গ্রামে পবন কর্মকারের (৪০) বাড়িতে দ্বিতীয় অভিযান চলায়। এ সময় পবনকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে আরও ৫১ বোতল এসকাফসহ একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত আলামতসহ শিবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে এসআরবি।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০