সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুলে বর্ণাঢ্য নবীনবরণ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনবরণ ও ক্লাসডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বর্ণাঢ্য উৎসবের মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এতে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের সুশৃঙ্খল শিক্ষাজীবন গঠনের দিকনির্দেশনা প্রদান করেন।

কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সেলিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ও উপদেষ্টা প্রফেসর ড. হোসেন রেজা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাজীবনে মনোযোগী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. সাইফুল ইসলাম, ডেন্টিস্ট্রি ইউনিটের প্রধান ড. মো. শহীদুল ইসলাম শাহীন এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আবু তোরাব মো. হাসান বক্তব্য রাখেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ক্লাসডে সমাপ্ত হয়।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০