সারাদেশ
মুন্সীগঞ্জে নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনতে জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত সেবাগ্রহীতাদের বক্তব্য শোনেন এবং বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে জেলা প্রশাসনের এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: সমস্যা সমাধানে তাৎক্ষণিক নির্দেশ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনতে জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত সেবাগ্রহীতাদের বক্তব্য শোনেন এবং বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে জেলা প্রশাসনের এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
১৮ নভেম্বর জেলা প্রশাসনের নির্ধারিত কার্যসূচির অংশ হিসেবে এই গণশুনানির আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ সেবাগ্রহীতারা তাঁদের ব্যক্তিগত ও সামাজিক নানা জটিলতা এবং নাগরিক প্রত্যাশার কথা তুলে ধরেন।
শুনানিকালে উপস্থাপিত আবেদনের মধ্য থেকে তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলোতে সরাসরি নির্দেশ জারি করা হয়। অন্যদিকে, অন্যান্য সরকারি দপ্তরের আওতাধীন বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করা হয়।
সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরণের জনকল্যাণমুখী গণশুনানি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর