সর্বশেষ

বিনোদন

২০ নভেম্বর মুক্তি পাচ্ছে ভাবনার ‘যাপিত জীবন’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৯:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘যাপিত জীবন’ সিনেমা। বাবা হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় এই প্রথম বড় পর্দায় অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সিনেমাটির বিশেষ প্রদর্শনী ও সংবাদ সম্মেলন ঘিরে আবেগাপ্লুত ভাবনা দর্শকদের কাছে নিজের ও পুরো দলের জন্য দোয়া চেয়েছেন।

আজ বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘যাপিত জীবন’ সিনেমার বিশেষ প্রদর্শনী ও সংবাদ সম্মেলন।

সিনেমাটি মুক্তির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন আশনা হাবিব ভাবনা। সেখানে তিনি লেখেন, ‘শুভ সকাল, আজকে আমার জন্য ভীষণ বিশেষ একটি দিন। আজ আমাদের সিনেমা যাপিত জীবন-এর প্রিমিয়ার ও স্পেশাল স্ক্রিনিং। সবার কাছে দোয়া প্রত্যাশী।’

সিনেমাটির সঙ্গে জড়িয়ে থাকা ভালোবাসা, আবেগ, পরিশ্রম ও স্বপ্নের কথা উল্লেখ করে ভাবনা বলেন, দিনটি তাঁর জন্য অন্য রকম আনন্দ ও আবেগের। নিজের পাশাপাশি পুরো দলের জন্য সবার কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন তিনি। আল্লাহ যেন তাঁদের পরিশ্রম সফল করেন এবং সিনেমাটি দর্শকদের ভালোবাসা পায়, সেই প্রত্যাশাও জানিয়েছেন অভিনেত্রী।

‘যাপিত জীবন’ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধেছেন বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন ও অভিনেত্রী রোকেয়া প্রাচী। ভাবনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন বর্ষীয়ান পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ, ডলি জহুর, গাজী রাকায়েত, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ ও আজাদ আবুল কালামসহ আরও অনেকে।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘যাপিত জীবন’। দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে আবর্তিত হয়েছে সিনেমাটির গল্প। এতে একটি পরিবারের জীবনসংগ্রাম, ভালোবাসা এবং নানা সংকটের চিত্র তুলে ধরা হয়েছে।

আগামী ২০ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০