সারাদেশ
নতুন ধানের ঘ্রাণ আর আবহমান গ্রামবাংলার আনন্দমুখর আবহে পটুয়াখালীর কলাপাড়ায় সাড়ম্বরে পালিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। বুধবার পহেলা অগ্রহায়ণ উপলক্ষে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সর্বজনীন মতুয়া হরিমন্দিরে এই লোকজ উৎসবের আয়োজন করা হয়। উৎসবকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী প্রসাদ বিতরণের মাধ্যমে ভক্তরা আনন্দে মেতে ওঠেন।
কলাপাড়ায় সাড়ম্বরে পালিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নতুন ধানের ঘ্রাণ আর আবহমান গ্রামবাংলার আনন্দমুখর আবহে পটুয়াখালীর কলাপাড়ায় সাড়ম্বরে পালিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। বুধবার পহেলা অগ্রহায়ণ উপলক্ষে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সর্বজনীন মতুয়া হরিমন্দিরে এই লোকজ উৎসবের আয়োজন করা হয়। উৎসবকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী প্রসাদ বিতরণের মাধ্যমে ভক্তরা আনন্দে মেতে ওঠেন।
উৎসবের দিন সকাল ১১টায় পাখিমারা মন্দির প্রাঙ্গণ থেকে ঢাকঢোল ও ঐতিহ্যবাহী নানা বাদ্যযন্ত্রের তালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আনন্দমুখর শোভাযাত্রাটি এলাকার আরও তিনটি মন্দির প্রদক্ষিণ করে পুনরায় মূল হরিমন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
উৎসব উপলক্ষ্যে নতুন আমন ধানের চাল দিয়ে নানা পদের সুস্বাদু খাবার তৈরি করা হয়েছিল। এর মধ্যে ছিল ঐতিহ্যবাহী পায়েস, রকমারি পিঠা এবং মলিদা। পরে এসব লোকজ খাবার মন্দিরে সমবেত সব ভক্তের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, পারস্পরিক সম্প্রীতি ও সর্বজনীন আনন্দ-উচ্ছ্বাসে মন্দির প্রাঙ্গণ রূপ নেয় এক মিলনমেলায়। এই আয়োজনে বিভিন্ন বয়সী ও সম্প্রদায়ের দুই শতাধিক দর্শনার্থী ও ভক্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর