সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে জমির বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে একই পরিবারের চারজনকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ত্রিভাগদি গ্রামের মোনাচ্ছের হাওলাদারের ছেলেদের সঙ্গে একই এলাকার জলিল খানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিতর্কিত জমিটি নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে। তবে মঙ্গলবার দুপুরে জলিল খান তাঁর লোকজনকে সঙ্গে নিয়ে জোরপূর্বক সেই জমিতে বালু ভরাট করতে গেলে মোনাচ্ছের হাওলাদারের সন্তানেরা বাধা দেন।

প্রতিবাদের এক পর্যায়ে জলিল খান, তাঁর স্বজন ও পরিবারের নারী সদস্যরা ধারালো বটি নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে অহিদুল হাওলাদার (৫০), তাঁর দুই ছেলে পারভেজ হাওলাদার (২২) ও রবিন হাওলাদার (২৫) এবং ভাসুর সিদ্দিক হাওলাদার (৬০) মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন।

আহত অহিদুল হাওলাদারের স্ত্রী পারুল বেগম অভিযোগ করে বলেন, মামলা বিচারাধীন জমিতে জলিল খান অবৈধভাবে বালু ভরাট করতে আসায় তারা শুধু বাধা দিয়েছিলেন। তখন জলিল খানের লোকজন ও মেয়েরা ঘর থেকে বটি এনে এলোপাথাড়ি কুপিয়ে তাঁদের চারজনকে গুরুতর আহত করে। তাঁরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন।

এদিকে হামলার ঘটনার পরপরই অভিযুক্ত জলিল খান ও তাঁর পরিবারের সবাই আত্মগোপন করেছেন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০