সর্বশেষ

বিনোদন

অমিতাভ ও অভিষেক বচ্চনকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা জোরদার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বলিউডে তারকাদের ঘিরে গ্যাংস্টারদের হুমকির ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এবার প্রাণনাশের হুমকি পেয়েছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চন। গ্যাংস্টার গোল্ডি ঢিলন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁদের নাম উল্লেখ করে হুমকি দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডি ঢিলন তাঁর পোস্টে দাবি করেছেন, তাঁর দুই সহযোগী বিকাশ ঠাকুর ও দীপক সিং গ্রেপ্তার হলেও পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। মুম্বাইয়ে তাঁর প্রায় ২০০ সহযোগী সক্রিয় এবং প্রস্তুত রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ওই পোস্টে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়। সেখানে অমিতাভ ও অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে বলা হয়, বুলেটপ্রুফ কাচও তাঁদের রক্ষা করতে পারবে না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টটির সত্যতা কিংবা তাতে করা দাবিগুলোর বাস্তবতা নিশ্চিত করতে পারেনি এনডিটিভি।

সম্প্রতি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুই সন্দেহভাজন শুটারকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এর কয়েক দিন পরই অমিতাভ ও অভিষেককে হুমকি দেওয়ার ঘটনা সামনে এল।

তদন্তকারীদের সন্দেহ, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে জড়িত ছিলেন গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তি। তাঁদের গ্রেপ্তারের পর চাঁদাবাজির উদ্দেশ্যে দিল্লির এক ব্যবসায়ীকে গুলি করার পৃথক পরিকল্পনার বিষয়েও তদন্তকারীরা তথ্য পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গত এক মাসে তিনটি পৃথক ই-মেইলের মাধ্যমে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনার পর বাড়িটির নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বচ্চন পরিবারের সদস্যরাও বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। অমিতাভ বচ্চন নিয়মিত প্রতি সপ্তাহে বাড়ির সামনে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন। তবে নিরাপত্তাঝুঁকির কারণে সেই আয়োজনেও পরিবর্তন এসেছে। গত ১ নভেম্বর রোববার তিনি বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০