সর্বশেষ

বিনোদন

আলিয়া গর্ভে থাকার সময় ‘গুমরাহ’ ছবির শুটিংয়ে দিনে ১০০ সিগারেট খেয়েছিলেন সোনি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
অন্তঃসত্ত্বা অবস্থায়ও অভিনয় চালিয়ে গেছেন বলিউড অভিনেত্রী সোনি রাজদান। তবে সে সময় তিনি জানতেন না, তাঁর গর্ভে সন্তান রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের গর্ভাবস্থার স্মৃতিচারণা করতে গিয়ে এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন আলিয়া ভাটের মা। তিনি জানান, ১৯৯৩ সালে ‘গুমরাহ’ ছবির শুটিংয়ের সময় একটি ধূমপানের দৃশ্যে অভিনয় করতে গিয়ে এক দিনে প্রায় ১০০টি সিগারেট খেতে হয়েছিল তাঁকে।

সাক্ষাৎকারে সোনি জানান, প্রথমবার মা হওয়ার সময় তিনি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘বুনিয়াদ’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। রমেশ সিপ্পী ও জ্যোতি স্বরূপ পরিচালিত ওই ধারাবাহিকের শুটিংয়ের সময় তাঁকে বিশেষ যত্ন নেওয়া হতো। তখন মহেশ ভাটের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। তাঁরা থাকতেন লোখন্ডওয়ালায়। সকালে শুটিংয়ে যাওয়ার জন্য তাঁদের নিজস্ব গাড়ি ছিল না, আর গাড়ি পাওয়াও সহজ ছিল না। তাই ধারাবাহিকের পক্ষ থেকে ভোর ছয়টায় তাঁর জন্য গাড়ি পাঠানো হতো। শুটিং সেটে তাঁকে দেওয়া হতো সবচেয়ে আরামদায়ক ঘরটি।

১৯৮৮ সালে মহেশ ভাট ও সোনি রাজদানের প্রথম সন্তান শাহীন ভাটের জন্ম হয়। এরপর ১৯৯৩ সালে স্বামী মহেশ ভাট পরিচালিত ‘গুমরাহ’ ছবিতে অভিনয়ের সময় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হন সোনি। তখন তাঁর গর্ভে ছিলেন আলিয়া ভাট।

সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে সোনি বলেন, ছবির একটি ধূমপানের দৃশ্যের শুটিং করতে গিয়ে তাঁকে এক দিনে প্রায় ১০০টি সিগারেট খেতে হয়েছিল। অথচ তখন তিনি জানতেনই না যে অন্তঃসত্ত্বা। সাধারণত ধূমপান না করলেও ওই শুটিংয়ের পর তাঁর অস্বাভাবিকভাবে সিগারেট খাওয়ার ইচ্ছা হয়েছিল বলে জানান অভিনেত্রী।

‘গুমরাহ’ ছবিতে একটি ফাঁসির দৃশ্যেও অভিনয় করেছিলেন সোনি। এরপর তিনি পাঁচ মাসের বিরতি নেন। বিরতি শেষে শুটিংয়ে ফিরে দেখেন, আগের পোশাক আর তাঁর গায়ে ঠিকমতো হচ্ছে না। কারণ, তত দিনে তাঁর পেট কিছুটা বড় হয়ে গিয়েছিল। ফলে নতুন করে পোশাক তৈরি করাতে হয়।

বর্তমান সময়ের সঙ্গে অতীতের চলচ্চিত্রশিল্পের কর্মপরিবেশের তুলনা করে সোনি বলেন, এখন প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের দৃষ্টিভঙ্গিতে অনেক পরিবর্তন এসেছে। আলিয়াকে মা হওয়ার বিষয়টি লুকিয়ে রাখতে হয় না—এটি ভেবেই তিনি আনন্দিত।

সোনির ভাষ্য, আগে অনেক অভিনেত্রী সন্তান থাকার বিষয়টি গোপন রাখতেন। প্রযোজকদের আশঙ্কা ছিল, সন্তান অসুস্থ হলে অভিনেত্রী শুটিং ছেড়ে বাড়ি চলে যেতে পারেন। তবে সময়ের সঙ্গে চলচ্চিত্রশিল্পের এই মানসিকতার পরিবর্তন হয়েছে। এখন অভিনেত্রীরা মাতৃত্বের পাশাপাশি পেশাগত জীবনও চালিয়ে যেতে পারছেন বলে মনে করেন তিনি।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০