সর্বশেষ

জাতীয়

ডিএসসিসির সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, মঙ্গলবার সকালে এসআরবি-১-এর একটি বিশেষ দল বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালায়। অভিযান শেষে সেখান থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁকে গুলশান থানা-পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি সূত্র আরও জানিয়েছে, সাবেক এই মেয়রের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০