এসআরবি
গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার
গোপালগঞ্জে সাড়ে সাত কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শহরের পুলিশ লাইনস সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক এলাকায় পরিচালিত এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আটকদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে ছয় কেজির বেশি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ওমরপুর হঠাৎপাড়া এলাকায় পরিচালিত এই অভিযানে উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি। এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
কুমারখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ গুলি উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব বিলুপ্ত, এসআরবির কার্যক্রম শুরু
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে গঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বুধবার থেকে বাহিনীর সব কার্যক্রম এসআরবি নামে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।
বিলুপ্ত র্যাব, সংসদে এসআরবি বিল পাস
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের লক্ষ্যে আনা বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদের অধিবেশনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল-২০২৬ পাস হয়।