সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় এইচপিভি টিকা নিয়ে অভিভাবক সমাবেশ

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৯:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকার গুরুত্ব তুলে ধরে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে এবং জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম। পরে এইচপিভি টিকার প্রয়োজনীয়তা, জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি এবং এ রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সমাবেশে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, প্রতিবছর বিশ্বে প্রায় ছয় লাখ নারী জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হন। তাঁদের মধ্যে জরিপ অনুযায়ী ৩ লাখ ৪২ হাজার নারী মারা যান। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি জানান, বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় ৭৬ শতাংশ এবং পৌরসভা এলাকায় ৪০ শতাংশ নারীকে এইচপিভি টিকার আওতায় আনা হয়েছে। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এ টিকা গ্রহণ অত্যন্ত জরুরি।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার বলেন, বিশ্বের প্রায় ১৪০টি দেশে এইচপিভি টিকা দেওয়া হচ্ছে। ক্যানসার প্রতিরোধে এ টিকার গুরুত্ব অনেক। বিশেষ করে ৯ থেকে ১৪ বছর বয়সী কন্যাশিশুদের বিনা মূল্যে এই টিকা দেওয়া হবে। এ জন্য প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর বিনা মূল্যে টিকা নেওয়া যাবে।

অভিভাবকদের মধ্যে টিকা নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এইচপিভি টিকা নিলে বন্ধ্যাত্ব হয়—এমন ধারণা সঠিক নয়। এ টিকা গ্রহণে ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই টিকা সম্পর্কে অভিভাবকদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা প্রয়োজন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফারহানা ওয়াহিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল, ডা. খন্দকার ইমরান হাসিব, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০