সর্বশেষ

সারাদেশ

পাবনায় ভুয়া চক্ষু ডাক্তার সেজে প্রতারণা, ২ জনের কারাদণ্ড

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার সুজানগরে নিখরচায় চক্ষু শিবিরের নামে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে দুজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন রোববার বিকেলে এ অভিযান চালায়।

ঘটনার বিবরণে জানা গেছে, সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের একটি বেসরকারি বাড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও চশমা বিতরণের কথা বলে মাইকিং করা হয়। কথিত ওই চিকিৎসা ক্যাম্পে রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ করা হচ্ছিল।

খবর পেয়ে পাবনা জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে বিকেলে সেখানে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে চিকিৎসক পরিচয়দানকারী আকবর আলী তাঁর বিএমডিসি নিবন্ধনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। একইসঙ্গে বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টারের ব্যবস্থাপক রাকিবুল ইসলামও হাসপাতালের লাইসেন্স প্রদর্শন করতে পারেননি।

পরবর্তীতে আটককৃতদের রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয়কে প্রতারণার অভিযোগে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে ঘটনার সাথে জড়িত অপর দুই কর্মচারীকে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০