সর্বশেষ

সারাদেশ

এলাকা বহালের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি, বন্ধ বিয়ে-তালাক

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে কাজের এলাকা বহাল রাখার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন নিকাহ রেজিস্ট্রাররা। এর ফলে জেলাজুড়ে সব ধরনের বিয়ে ও তালাক নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। আইন মন্ত্রণালয়ের নতুন নিয়োগ সিদ্ধান্তের প্রতিবাদে কাজী সমিতি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

সোমবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার ৪৫টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।

আন্দোলনকারী বক্তারা জানান, আইন মন্ত্রণালয় নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সকৃত এলাকা বিভাজনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়মে প্রতি ইউনিয়নে ৩ জন, পৌর ওয়ার্ডে ১ জন এবং সিটি করপোরেশন এলাকায় প্রতি ওয়ার্ডে ৩ জন করে কাজী নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাজীদের মতে, বর্তমানে ইউনিয়ন পর্যায়ে বাৎসরিক বিবাহ নিবন্ধন ও দেনমোহরের পরিমাণ এমনিতেই বেশ কম, যার ফলে নিকাহ রেজিস্ট্রাররা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে অতিরিক্ত কাজী নিয়োগকে তারা সম্পূর্ণ অযৌক্তিক ও হটকারী বলে দাবি করেন। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির নেওয়ার কথা জানান তারা।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০