সর্বশেষ

সারাদেশ

ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে হাতেনাতে আটক

রেজা মাসুদ, মোংলা
রেজা মাসুদ, মোংলা

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৮:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় ১ হাজার টাকার জাল নোট ভাঙাতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েছেন এক জাল টাকা কারবারি। এক পান দোকানদার ও ভিক্ষুককে প্রতারিত করার চেষ্টার পর হাতেনাতে আটক হন ওই ব্যক্তি। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করে।

সোমবারে পৌর শহরের প্রধান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফখরুল ইসলাম (৪৫) পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফখরুল প্রথমে হাবিবুর রহমানের পান দোকানে ১ হাজার টাকার একটি জাল নোট নিয়ে যান। দোকানদার নোটটি ভুয়া বুঝতে পেরে ফেরত দেন। এরপর ফখরুল আঃ সাত্তার নামের এক ভিক্ষুককে ২০ টাকা সাহায্য দিয়ে তার কাছ থেকে ১ হাজার টাকার ভুয়া নোটটি ভাঙিয়ে নেন। দূর থেকে পুরো বিষয়টি দেখে ফেলেন পূর্বের সেই পান দোকানদার।

তাৎক্ষণিকভাবে তিনি বাজারের লোকজনকে একত্র করে ফখরুলকে আটকে রেখে থানায় সংবাদ দেন। পরবর্তীতে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুল স্বীকার করেন যে, ভোলার আলাউদ্দিন নামের এক কারবারি তাকে ৯ হাজার টাকার জাল নোট সরবরাহ করেছিলেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক ফখরুলের বিরুদ্ধে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও মাদারীপুর জেলায় জাল টাকার কারবার সংক্রান্ত ৪টি মামলা রয়েছে। বিভিন্ন এলাকায় তিনি দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছিলেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০