চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টায় যুবকের ৮ বছরের কারাদণ্ড
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১০:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মাসুদ রানা নামে এক যুবককে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি অভিযুক্ত কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী পদে কর্মরত ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ জানুয়ারি ওই বিদ্যালয়ের ছাদে নিয়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালান মাসুদ। ঘটনাটি স্থানীয়রা টের পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করলেও অভিযুক্ত চতুরতার সঙ্গে সটকে পড়েন। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সোহেল রানা বিস্তারিত তদন্ত শেষে ওই বছরের ৩১ জুলাই আদালতে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক অভিযুক্তের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।
১০৬ বার পড়া হয়েছে