সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৩ লাখ টাকার ভারতীয় নেশার সিরাপসহ আটক ১

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৫৯০ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও একটি মোটরসাইকেলসহ মেহেদি (২৩) নামের এক যুবককে আটক করা হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এসআরবি।

এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের বেল্লাল বাজার এলাকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে ৩৯০ বোতল ফেয়ারডিল এবং ২০০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৫ হাজার টাকা।

আটক যুবক মেহেদি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। উদ্ধারকৃত আলামত এবং জব্দ করা যানবাহনসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০