সর্বশেষ

সারাদেশ

গোয়ালন্দে ১০৫ গ্রাম হেরোইনসহ নারী গ্রেপ্তার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ পিংকি আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকার গোয়ালন্দ বাজারসংলগ্ন স্থানে এ অভিযান চালানো হয়।

এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পিংকি আক্তারকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন ছাড়াও মাদক বিক্রির নগদ টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার পিংকি আক্তার উত্তর দৌলতদিয়া এলাকার রবি শেখের স্ত্রী।

এসআরবি সূত্রে জানা গেছে, পিংকি আক্তার দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করতেন। পরে এসব মাদক রাজবাড়ীর গোয়ালন্দঘাটসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া হিসেবে উদ্ধার করা মাদকসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০