সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় একের পর এক ট্রান্সফরমার চুরি, ২৪ লাখ টাকার ক্ষতির মুখে পল্লী বিদ্যুৎ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় একের পর এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের একটি ট্রান্সফরমার চুরি হওয়ার পর পল্লী বিদ্যুৎ সমিতি কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

পল্লী বিদ্যুৎ সমিতি কলাপাড়া জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুর রহমান জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত কলাপাড়া ও মহিপুর থানা এলাকা থেকে মোট ২০টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার তার চুরি হয়েছে। চুরি যাওয়া এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। একের পর এক চুরির ঘটনায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে চুরি হওয়া সর্বশেষ ট্রান্সফরমারটি ছিল ৬ হাজার ৩ শত ৫০ ভোল্টের। চোর চক্রটি রাতের আঁধারে বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকার খুঁটি থেকে কৌশলে এটি খুলে নিয়ে যায়। বারবার একই ধরনের অপরাধ ঘটায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জাকির হোসেন জানান, কোনো সংঘবদ্ধ চোর চক্র পরিকল্পিতভাবে এসব চুরির ঘটনা ঘটাচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০