সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে বিপুল পরিমাণ হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১০:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের কয়রার বজবজা ও ঝাপঝপি খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার সকালে পরিচালিত এই অভিযানে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি মাংসের পাশাপাশি বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, বন্যপ্রাণী রক্ষায় তাদের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সংবাদের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা স্টেশন কর্তৃক পরিচালিত একটি টিম সুন্দরবনের আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অপরাধীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হরিণের বিভিন্ন দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়।

অভিযানকালে বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকা থেকে ২৮ কেজি হরিণের মাংসের সঙ্গে ৮টি পা, ২টি মাথা এবং ২টি চামড়া জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া হরিণের অঙ্গপ্রত্যাঙ্গের আনুমানিক মূল্য প্রায় ৭৮ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে জব্দকৃত যাবতীয় আলামত পরবর্তীতে বজবজা ফরেস্ট স্টেশনের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা ও চোরাচালান বন্ধে নিয়মিত টহল জোরদার রাখা হয়েছে বলেও জানায় সংস্থাটি।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০