সর্বশেষ

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে গাড়িচালক নিহত, আটক ১

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ রনি নামে এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ রনি নামে এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, এক নারীকে কেন্দ্র করে রনির সঙ্গে আল আমিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে আল আমিন রনিকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আল আমিনকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০