সর্বশেষ

ক্রিকেট

রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক সাইফ, দলে সাব্বিরও

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কাতারে অনুষ্ঠেয় রাইজিং স্টার্স এশিয়া কাপের নতুন আসরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাইফ হাসান। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমানও।

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে রাইজিং স্টার্স এশিয়া কাপ। আসরটিকে সামনে রেখে ঘোষিত বাংলাদেশের ১৫ সদস্যের দলে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এমন আটজন ক্রিকেটার আছেন।

তাঁরা হলেন অধিনায়ক সাইফ হাসান, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল।

দলের বাকি সাত সদস্য হলেন ইফতেখার হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসীর, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও ইকবাল হোসেন।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯ নভেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলবে সাইফের দল।

গ্রুপ পর্বের বাধা পেরোতে পারলে ২৬ বা ২৭ নভেম্বর সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।

বাংলাদেশ ‘এ’ দলের ১৫ সদস্যের স্কোয়াড:
পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান (অধিনায়ক), ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসীন, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন, রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
ক্রিকেট নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০