সর্বশেষ

ক্রিকেট

মানবাধিকার প্রশ্নে আফগানিস্তানের সঙ্গে খেলবে না স্কটল্যান্ড

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
তালেবান সরকারের অধীনে আফগানিস্তানে নারীদের প্রতি বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাধ্যবাধকতা থাকলেই কেবল আফগানিস্তানের বিপক্ষে খেলবে স্কটিশ দল।

সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মের বাধ্যবাধকতার কারণে আফগানিস্তানের মুখোমুখি হতে হলে তারা খেলবে। এ ক্ষেত্রে প্রস্তুতি ম্যাচও এর আওতায় থাকবে। তবে আফগানিস্তানে নারীদের ক্রিকেট ও সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়া পর্যন্ত নিজেদের উদ্যোগে দেশটির সঙ্গে কোনো ম্যাচ আয়োজন করবে না স্কটল্যান্ড।

আফগানিস্তানের বিপক্ষে স্কটল্যান্ড সর্বশেষ পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর ২০২৪ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল দুটি দুটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল।

গত গ্রীষ্মে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে পর্যালোচনা শুরু করে ক্রিকেট স্কটল্যান্ড। আয়ারল্যান্ড সফরের আগে আফগানিস্তান স্কটল্যান্ডে অনুশীলনের সুযোগ চেয়েছিল। পরে পরিকল্পিত আফগানিস্তান প্রিমিয়ার লিগে স্কটিশ ক্রিকেটারদের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

তবে আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে স্কটিশ ক্রিকেটারদের অংশগ্রহণে বাধা দেবে না ক্রিকেট স্কটল্যান্ড। গত সপ্তাহে অনুষ্ঠিত আফগানিস্তান প্রিমিয়ার লিগের খেলোয়াড় বাছাইয়ে একমাত্র স্কটিশ ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ওপেনার জর্জ মানসি। লিগটি আইসিসির অনুমোদন পেলে তাঁকে অনাপত্তিপত্র দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড বলেছে, ‘খেলোয়াড়দের সঙ্গে করা চুক্তিতে উল্লেখিত বাধ্যবাধকতা পূরণ করবে ক্রিকেট স্কটল্যান্ড। কোনো খেলোয়াড়কে অনাপত্তিপত্র দেওয়া হলে তাঁর অংশগ্রহণকে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী কিংবা তাদের নীতির প্রতি ক্রিকেট স্কটল্যান্ডের সমর্থন হিসেবে বিবেচনা করা যাবে না।’

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
ক্রিকেট নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০