সারাদেশ
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পোঁছেছে তেজস্ক্রিয় জ্বালানি ইউরেনিয়ামের ষষ্ঠ চালান। শনিবার ভোরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারিতে বিমানবন্দর থেকে সড়কপথে এই গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। এর মধ্য দিয়ে রূপপুর প্রকল্পের পারমাণবিক জ্বালানি সরবরাহের আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, কঠোর নিরাপত্তায় ঈশ্বরদীতে পরিবহণ
কলিট তালুকদার, পাবনা
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৬:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পোঁছেছে তেজস্ক্রিয় জ্বালানি ইউরেনিয়ামের ষষ্ঠ চালান। শনিবার ভোরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারিতে বিমানবন্দর থেকে সড়কপথে এই গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। এর মধ্য দিয়ে রূপপুর প্রকল্পের পারমাণবিক জ্বালানি সরবরাহের আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে বিশেষ নিরাপত্তাবলয়ের মাধ্যমে এই তেজস্ক্রিয় জ্বালানি পাবনায় নিয়ে যাওয়া হয়। ইউরেনিয়াম পরিবহনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। পুরো যাত্রাপথ পর্যবেক্ষণ করে গোয়েন্দা সংস্থাগুলো।
চলতি বছরের ৩ অক্টোবর দেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম পারমাণবিক জ্বালানির চালান আসে। এর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে বিভিন্ন চালানে ইউরেনিয়াম ঈশ্বরদীতে নিয়ে আসা হয়। গত ৬ নভেম্বর বিদ্যুৎকেন্দ্রটিতে পঞ্চম চালান পৌঁছানোর পর অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে এই ষষ্ঠ চালানটি সফলভাবে প্রকল্প এলাকায় পৌঁছাল।
১৩৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর