সর্বশেষ

সারাদেশ

নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: শোভাযাত্রা ও ফ্রি পরীক্ষা

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে জেলা ডায়াবেটিস সমিতির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, সচেতনতামূলক আলোচনা সভা এবং বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করা হয়।

আজ সকাল ১০টার দিকে 'ডায়াবেটিস দেরি নয়, ব্যবস্থা নিন এখনই' প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোর সদর হাসপাতালসংলগ্ন ডায়াবেটিস সমিতি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নাটোর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

পরবর্তীতে ডায়াবেটিস সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটোর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মো. মখলেছুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের রুটিন দায়িত্বে নিয়োজিত নুরুল হাই মোহাম্মদ আনাছ, ডা. মো. আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার বাচ্চা এবং সিনিয়র সাংবাদিক জুলফিকার হায়দর জোসেফসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

এ ছাড়া দিবসটি উপলক্ষে ডায়াবেটিস সমিতির উদ্যোগে নাটোর শহরের কানাইখালী ও স্টেশন বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথচারী ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার বিশেষ ক্যাম্প পরিচালনা করা হয়।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০