পাবনায় নিয়মবহির্ভূত ৫ ইটভাটায় যৌথ অভিযান: সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা সদর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত পাঁচটি ইটভাটায় পরিচালিত যৌথ অভিযানে সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে বিচার বিভাগ ও পরিবেশ অধিদপ্তর শুক্রবার এ অভিযান চালায়।
পাবনা জেলা প্রতিনিধি জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকার একাধিক ইটভাটায় জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরিবেশ রক্ষায় ও অবৈধ কার্যক্রম বন্ধে পরিচালিত যৌথ এই কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করে স্থানীয় পুলিশ, এসআরবি এবং ফায়ার সার্ভিসের বিশেষ সদস্য দল।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দীন এবং পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক ইউসুফ আলী। পরিদর্শনকালে ইটভাটাগুলোতে পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং ইট পোড়াতে জ্বালানি হিসেবে কাঠের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়।
আইন অমান্য করায় বাদশা আহমেদের এআরবি ইটভাটাকে ৪ লাখ টাকা এবং মনজু প্রামাণিকের সেভেন স্টার ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গৌতম ঘোষের এ অ্যান্ড বি ইটভাটাকে ৪ লাখ টাকা, সাইফুল ইসলামের এ অ্যান্ড এ ইটভাটাকে ৩ লাখ টাকা এবং আব্দুল খালেকের এমএইচকে ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
১০৯ বার পড়া হয়েছে