সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরদীতে পঞ্চগড় এক্সপ্রেস থেকে পড়ে যুবকের মৃত্যু

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৯:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে আনুমানিক ১৬ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে মুলাডুলি রেলওয়ে স্টেশনের অদূরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মুলাডুলি স্টেশনের কাছাকাছি পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরের দিকে মাথা বের করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ সময় রেললাইনের পাশে অবস্থিত একটি সিগন্যাল গ্যান্ট্রির সঙ্গে সজোরে ধাক্কা লেগে যুবকটি ট্রেন থেকে ছিটকে পড়েন। গ্যান্ট্রিতে রক্তের দাগ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় উদঘাটনে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০