সর্বশেষ

সারাদেশ

পাবনা-ঢাকা রুটে চালু হচ্ছে জোড়া আন্তঃনগর ট্রেন, প্রস্তুতি সভা সম্পন্ন

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা রুটে নতুন দুটি আন্তঃনগর ট্রেন চালু হতে যাচ্ছে। 'পাবনা প্রভাতী এক্সপ্রেস' ও 'পাবনা গোধূলি এক্সপ্রেস' নামের এই ট্রেন দুটির উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে পাবনায় এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে পাবনাবাসীর রেল যোগাযোগে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে।

বৃহস্পতিবার সকালে পাবনা জেলা পরিষদের রশীদ হলে পাবনা নাগরিক কমিটির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর সভাপতিত্বে এবং আবুল বাসার খান জুয়েলের সঞ্চালনায় সভায় জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা উল্লেখ করেন, দীর্ঘ প্রতীক্ষিত এই রেল পরিষেবা চালু হলে জেলাবাসীর সার্বিক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ ও আরামদায়ক হবে। একই সঙ্গে পাবনার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে। ট্রেন দুটির যাত্রা নির্বিঘ্ন রাখতে সুষ্ঠু পরিচালন ব্যবস্থা ও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করার ওপর জোর দেন প্রতিনিধিরা।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় 'পাবনা উদ্বোধনী এক্সপ্রেস' নামে একটি বিশেষ ট্রেন ঢাকা অভিমুখে যাত্রা করবে। পরদিন ২০ নভেম্বর থেকে ট্রেনটির বাণিজ্যিক চলাচল শুরু হবে। ২০ নভেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে 'পাবনা গোধূলি এক্সপ্রেস' ঢাকা থেকে ছাড়বে এবং ২১ নভেম্বর সকাল ৮টায় 'পাবনা প্রভাতী এক্সপ্রেস' পাবনা থেকে ঢাকার উদ্দেশে নিয়মিত চলাচল শুরু করবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০