সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটাকে পরিবেশবান্ধব ও প্লাস্টিকমুক্ত নগরী গড়ে তোলার উদ্যোগ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সাগরকন্যা কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কুয়াকাটা পৌরসভা। সমুদ্রসৈকতের অনন্য সৌন্দর্য ও জীববৈচিত্র্য সুরক্ষায় আয়োজিত এক পরামর্শ সভায় উঠে এসেছে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব।

বৃহস্পতিবার সকালে পৌরসভা মিলনায়তনে প্লাস্টিক পুনর্ব্যবহার এবং সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসন, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, ব্যবসায়ী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা। মুক্ত আলোচনায় বক্তারা বলেন, সৈকতে যত্রতত্র প্লাস্টিক ফেলার কারণে উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক প্রাণীর মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে, যা দ্রুত প্রতিরোধ করা আবশ্যক।

উদ্যোক্তারা জানান, বর্জ্য উৎসমুখ থেকেই আলাদা করা, রিসাইক্লিং জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে কুয়াকাটাকে পরিচ্ছন্ন পর্যটন কেন্দ্র হিসেবে টিকিয়ে রাখাই তাদের মূল উদ্দেশ্য। এজন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০