কুয়াকাটা
কুয়াকাটায় পর্যটন কার্নিভাল: টানা ছুটিতে সৈকতে লাখো পর্যটক
টানা পাঁচ দিনের সরকারি ছুটি ও দুই দিনব্যাপী পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত। সৈকতের জিরো পয়েন্টসহ আশপাশের দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে, যার ফলে শতভাগ বুকিং হয়ে গেছে স্থানীয় হোটেল-মোটেলগুলো।
কুয়াকাটার আবাসিক হোটেলে মাদকবিরোধী অভিযান: ৭ যুবকের কারাদণ্ড
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে গভীর রাতে অভিযান চালিয়ে মাদকসহ সাত যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। কলাপাড়া উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই যৌথ অভিযানে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। পর্যটন নগরীকে মাদকমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
কুয়াকাটায় অবৈধ বালু উত্তোলন: যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড
পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতের লেম্বুরবন এলাকায় স্কেভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মহিবুল্লাহ (৩৮) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কুয়াকাটার ফিস ফ্রাই মার্কেট: পর্যটকদের নতুন স্বাদের গন্তব্য
পর্যটন নগরী ও সাগরকন্যা কুয়াকাটার অন্যতম জনপ্রিয় আকর্ষণ হয়ে উঠেছে “ফিস ফ্রাই মার্কেট”। প্রতিদিনই এখানে শত শত পর্যটকের সমাগম ঘটে।
কুয়াকাটায় দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
কুয়াকাটায় ২৩ কেজির কোরাল বিক্রি হল ৩০ হাজার টাকায়
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় মাছ বাজারে আবারও দেখা মিললো ২৩ কেজি ওজনের বিশালাকৃতির এক কোরাল মাছের।