সর্বশেষ

বিনোদন

আসাদ নূরের সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন বিয়াস বাসু

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আসাদ নূরের সঙ্গে অতীত সম্পর্ক নিয়ে আলোচনা বন্ধের আহ্বান জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু বিয়াস বাসু। এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, ২০২২ সালেই তাঁদের মধ্যে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তাঁদের মধ্যে বিয়ে বা একসঙ্গে বসবাসের সম্পর্ক ছিল না বলেও স্পষ্ট করেছেন তিনি।

আসাদ নূরের সঙ্গে বন্ধুত্ব, আবেগের সম্পর্ক ও বিচ্ছেদের নানা দিক তুলে ধরে বুধবার (১১ নভেম্বর) ফেসবুকে একটি পোস্ট দেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বিয়াস বাসু।

পোস্টে বিয়াস জানান, ২০১৬ সালে আসাদ নূরের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। ২০১৭ সালে তাঁদের দেখা হলেও বিশেষ কিছু ব্যক্তিগত কারণে কয়েক দিনের মধ্যেই সেই বন্ধুত্বে ছেদ পড়ে। ওই বছরের ২৫ ডিসেম্বর ব্লাসফেমি আইনে গ্রেপ্তার হয়ে বাংলাদেশে কারাগারে যান আসাদ। বিমানবন্দর থেকে তিনি বিয়াসকে ফোন করেছিলেন। পরে কারাগার থেকেও হাতে লেখা চিঠি পাঠান।

বিয়াসের ভাষ্য, মানবিক তাগিদ থেকে তিনি বাংলাদেশে গিয়ে আসাদকে কারামুক্ত করার চেষ্টা করেন। মুক্তির কিছুদিন পর আবার গ্রেপ্তার হলে তাঁকে ছাড়াতে ফের বাংলাদেশে যান। এভাবে কয়েকবার বাংলাদেশে গিয়ে আসাদের মুক্তির চেষ্টা করেন তিনি। একপর্যায়ে মুক্তি পেয়ে আসাদ কলকাতায় গেলেও নিজের ভুল সিদ্ধান্তের কারণে সেখানেও তাঁকে কারাগারে যেতে হয়।

বিয়াস মনে করেন, দীর্ঘ সময়ের এই যাত্রায় আসাদের সঙ্গে তাঁর একধরনের আবেগের সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁর ভাষায়, ছয় বছরের বন্ধুত্বের মধ্যে দেড় থেকে দুই বছর আসাদ বাংলাদেশ ও ভারতের কারাগারে ছিলেন। বাকি সময়ের বড় একটি অংশ কেটেছে করোনাকালে।

সম্পর্কের ধরন ব্যাখ্যা করে বিয়াস স্পষ্টভাবে জানান, আসাদের সঙ্গে তাঁর কখনো বিয়ে বা একসঙ্গে বসবাসের সম্পর্ক ছিল না। তাঁদের মধ্যে যোগাযোগ ও ভালো বন্ধুত্ব ছিল। তবে আবেগের সম্পৃক্ততা তৈরি হয়েছিল এবং একসময় আসাদের ওপর তাঁর নির্ভরশীলতাও গড়ে উঠেছিল বলে স্বীকার করেন তিনি।

বিয়াস জানান, ব্যক্তিগত বিষয়ে মতবিরোধের কারণে ২০২২ সালে তাঁদের মধ্যে সম্পূর্ণ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে আসাদের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ নেই।

অতীত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে বিয়াস বলেন, মানুষের জীবনে বন্ধুত্ব তৈরি হয়, আবার ভেঙেও যায়। প্রেম ও অন্যান্য সম্পর্কও গড়ে ওঠে, একসময় শেষ হয়। এগুলো জীবনের স্বাভাবিক ঘটনা। কিন্তু এমন বিষয়কে অস্বাভাবিকভাবে উপস্থাপন করে বছরের পর বছর আলোচনা চালিয়ে যাওয়াকে তিনি অস্বাভাবিক মানসিকতা বলে মনে করেন।

তিনি আরও বলেন, ২০২৬ সালে এসে ২০২০ সালে তাঁর সাবেক সঙ্গী কে ছিলেন, কেন সম্পর্কের অবসান হয়েছিল কিংবা কেউ বর্তমান না সাবেক—এসব নিয়ে অযথা আলোচনা ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করা উচিত। কে কার সঙ্গে সম্পর্কে ছিলেন বা আছেন, তা নিয়ে পড়ে থাকাকে মধ্যযুগীয় মানসিকতা বলেও মন্তব্য করেন তিনি।

ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করে তাঁকে বিব্রত না করার অনুরোধ জানিয়েছেন বিয়াস। তিনি বলেন, নিজের জীবনে ভালো আছেন এবং নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন। তাঁর জীবনে মানুষের চেয়ে প্রাণীদের গুরুত্ব বরাবরই বেশি।

পোস্টের শেষাংশে আসাদ নূরের জন্য শুভকামনা জানিয়ে বিয়াস লেখেন, তাঁর জীবন সুন্দর হোক এবং সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০