সর্বশেষ

সারাদেশ

দেওয়ানগঞ্জ সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে ওই নারীকে বাংলাদেশে পাঠাতে পারেনি বিএসএফ। বর্তমানে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের ১০৭৬ নম্বর মূল সীমান্ত পিলারসংলগ্ন এলাকা দিয়ে প্রায় ৩০ বছর বয়সী এক নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

ওই নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পরে বিজিবি ও স্থানীয় লোকজন বাধা দিলে তিনি দুই দেশের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ড বা শূন্যরেখায় অবস্থান নেন।

এরপর থেকে বিজিবি ও বিএসএফের সদস্যরা সীমান্তে অবস্থান করছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারী শূন্যরেখাতেই ছিলেন।

জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, মঙ্গলবার সকালে ওই নারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিজিবি তা প্রতিরোধ করে। বর্তমানে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০