সর্বশেষ

সারাদেশ

পাবনার আটঘরিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর গ্রেপ্তার

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার আটঘরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার অভিরামপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তানভীর ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে তার নিজ বাসভবন থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, তানভীর ইসলামের বিরুদ্ধে আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা রয়েছে। এ ছাড়া তার প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবৈধভাবে অবরোধ সৃষ্টি এবং জনদুর্ভোগ তৈরির লিখিত অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সাবেক এই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে দ্রুত বিচারালয়ে প্রেরণ করা হবে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০