সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর থেকে বিজিবির এই বহরটি গোপালগঞ্জে এসে পৌঁছায়। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতির সার্বিক নিরাপত্তায় বিজিবি কাজ করবে।

স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে জেলার টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে ভস্মীভূত করে এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করে।

উদ্ভুদ এই থমথমে পরিস্থিতিতে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত বিজিবি সদস্য তলব করার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিকেলে যশোর থেকে রওনা হয়ে সন্ধ্যায় বিজিবির সুসজ্জিত বহর জেলা শহরে প্রবেশ করে।

জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও বিশৃঙ্খলা রুখতে বিজিবি সদস্যরা জেলা পুলিশের পাশাপাশি নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করবেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০