সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের অবরোধ কর্মসূচির নামে নাশকতার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার সকালে জেলা শহর এবং কোটালীপাড়ায় পৃথকভাবে দলটির নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন।

জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সিকদার শহীদুল ইসলাম লেলিন ও জিয়াউল কবীর বিপ্লব। এছাড়া জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাকেশুজ্জামান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে বক্তব্য দেন ও অংশ নেন।

অন্যদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়াতেও একই দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বের হওয়া মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়া এবং সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার।

সমাবেশে বিএনপি নেতারা হুশিয়ারি দেন যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং অপতৎপরতা মোকাবিলায় দলীয় নেতা-কর্মীরা সর্বদা রাজপথে থাকবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০