সর্বশেষ

সারাদেশ

পাবনায় সার গুদাম ভাঙচুর ও লুট: তদন্ত কমিটি গঠন, মামলা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে গুদাম ভাঙচুর ও সারে ৬১১ বস্তা লুটের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় চাটমোহর থানায় দুশো থেকে আড়াইশো জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রমতে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে প্রধান করে গঠিত তিন সদস্যের এই তদন্ত কমিটিতে যুক্ত রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক লুৎফর রহমান। তদন্ত দল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেবে বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ডিলার প্রবীর কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় লিখিত অভিযোগ জমা দেন। আইনশৃঙ্খলার অবনতি ও সরকারি সম্পদ লুটের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। ইতোমধ্যেই প্রশাসনের মাইকিং শুনে স্থানীয়দের কাছ থেকে কিছু বস্তা সার উদ্ধার সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে খোলা বাজারে সার ক্রয়ের লাইনে দাঁড়ানো নিয়ে স্থানীয়দের মধ্যে বিবাদ শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে উন্মত্ত জনতা ডিলারের টিনশেড গুদামে হামলা চালায়।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০