সর্বশেষ

সারাদেশ

উৎসবমুখর পরিবেশে মুন্সীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে রবিবার এক বর্ণাঢ্য র‍্যালি, মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা টেকসই অর্থনৈতিক উন্নয়নে সমবায় আন্দোলনের গুরুত্ব এবং দক্ষ মানবসম্পদ গড়ার ওপর বিশেষ জোর দেন।

সকাল ১০টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে অতিথিরা সমবায় মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।

বক্তারা জানান, সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হওয়া সম্ভব। সরকার প্রচলিত হস্তশিল্পের পাশাপাশি ড্রাইভিং, প্লাম্বিং ও ইলেকট্রিক্যালসহ চাহিদাসম্পন্ন নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এতে যুবসমাজ আরও বেশি উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে সমবায় অধিদপ্তরের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর ও বিআরডিবি-এর সমন্বিত কার্যক্রম নিয়ে আলোকপাত করা হয়, যার উদ্দেশ্য সমবায়ের গতিশীলতা বাড়িয়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০