সর্বশেষ

সারাদেশ

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৯:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উদযাপিত হয়। এতে স্থানীয় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আরিফুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রাশেদুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী। সভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক ঊব্বশী গোস্বামী।

আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা টেকসই উন্নয়ন ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০