সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় ইজিবাইক দুর্ঘটনায় মিটফোর্ডের নারী চিকিৎসকের মৃত্যু

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোসা: নাবিলা নুসরাত নামের এক নারী চিকিৎসক। শনিবার সন্ধ্যায় ইজিবাইক উল্টে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাবিলা ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে উচ্চতর ডিগ্রিতে অধ্যয়নরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার ঢাকার আদাবর এলাকা থেকে ডা. নাবিলা নুসরাত, তাঁর স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ এবং অন্য দুই সহকর্মী মিলে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ঘুরতে আসেন। সেখানে তাঁরা একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। শনিবার বিকেলে তাঁরা উপজেলার লতাচাপলী ইউনিয়নের মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার দর্শনে যান।

দর্শন শেষে সন্ধ্যার পর তাঁরা ইজিবাইকে করে কুয়াকাটা ফিরছিলেন। পথিমধ্যে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং একটি গাছের সঙ্গে মারাত্মকভাবে ধাক্কা খায়। এ সময় মাথায় তীব্র আঘাত পেয়ে গুরুতর জখম হন ডা. নাবিলা।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার কর্মকর্তা (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার জানান, দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টিতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০