সর্বশেষ

সারাদেশ

রাজশাহী হাইটেক পার্কের পাশে রাতের আঁধারে পুকুর ভরাট, নীরব প্রশাসন

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৬:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় হাইটেক পার্ক সংলগ্ন প্রায় ২০ কাঠা আয়তনের একটি পুকুর রাতের আঁধারে মাটি দিয়ে ভরাট করার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সত্ত্বেও প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে জলাশয় ভরাটের এই ঘটনায় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে মহানগরীর ঢালুর মোড় জামে মসজিদ সংলগ্ন প্রধান সড়কের পাশে। শুক্রবার গভীর রাত থেকে একটি চক্র ট্রাকে করে মাটি এনে জলাশয়টি ভরাট করার কাজ শুরু করে। প্রকাশ্য দিবালোকে ও রাতের আঁধারে এই কাজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান নজরদারি দেখা যায়নি।

পরিবেশ রক্ষা আইন অনুযায়ী কোনো প্রাকৃতিক জলাধারের শ্রেণি পরিবর্তন বা ভরাট করা দণ্ডনীয় অপরাধ। সেখানে কোন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বা কাদের স্বার্থে এই বিশাল জলাশয় ভরাট করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অনুমতি না থাকলে কেন এখনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, তাও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় দ্রুত এই ভরাট কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন জনগণ।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০