সর্বশেষ

সারাদেশ

ডিসেম্বরে ষড়যন্ত্র রুখতে টুঙ্গিপাড়ায় যুবদলের বিশেষ মহড়া

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ মহড়া দিয়েছে যুবদল। শনিবার সকালে উপজেলা যুবদলের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শোডাউন ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার প্রধান প্রধান সড়কে মিছিল ও শোডাউন করেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন বক্তারা।

যুবদল নেতাদের মতে, তৈরি পোশাক খাতসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান অস্থিরতার পেছনে একটি নির্দিষ্ট মহলের ষড়যন্ত্র রয়েছে। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংগঠনের পক্ষ থেকে সতর্ক পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজপথে শান্তি বজায় রাখতে আগামী দিনগুলোতেও স্থানীয় পর্যায়ে এই সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০