সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৯:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রশাসন ও রাজনৈতিক সংগঠনগুলোর নানা উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন সভা কক্ষে (পায়রা) আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খানের সঞ্চালনায় সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য দেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ কাইউম এবং স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ। সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে কলাপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকেও পৃথক কর্মসূচি পালন করা হয়। সকালে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০