সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মর্যাদায় পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৯:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর জোর দেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ৭ই নভেম্বর উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। তিনি বলেন, এই ঐতিহাসিক দিনটি জাতীয় সংহতি ও দেশপ্রেমের চেতনা পুনরুজ্জীবিত করে। নতুন প্রজন্মের কাছে দিবসের প্রকৃত ইতিহাস তুলে ধরা জরুরি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তব্য পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক দৃষ্টিনন্দন ও মনোজ্ঞ দেশাত্মবোধক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের অভিভূত করে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০