সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানের ‘বাকি অংশও ধ্বংস’ করার হুঁশিয়ারি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৬:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ইরানের ‘বাকি অংশও ধ্বংস’ করে দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও এগিয়ে নেওয়া হবে, নাকি সংঘাতের চূড়ান্ত নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত নিষ্পত্তি বলতে তিনি এমন পরিস্থিতি নিশ্চিত করার কথা বুঝিয়েছেন, যাতে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি আর তৈরি না হয়।

ইরানের বাকি অংশ ধ্বংস করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, সম্ভব হলে তিনি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চান না। তবে পরিস্থিতির কারণে হয়তো সে সিদ্ধান্ত নিতে হতে পারে। এ বিষয়ে খুব শিগগিরই জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে দুই পক্ষের মধ্যে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানের পুনর্গঠনে অন্তত ২৫ বছর সময় লাগতে পারে বলে মনে করেন ট্রাম্প।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করতে পারবে না।’

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০