সর্বশেষ

খেলা

জামালপুরে উদ্বোধন করা হলো ২৮তম ন্যাশনাল ক্রিকেট লিগ

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে ২৮তম ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। শুক্রবার সকালে জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের শুভ সূচনা করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান। এছাড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পর্যায় ন্যাশনাল ক্রিকেট লিগের মতো বড় টুর্নামেন্ট জামালপুরে আয়োজনের মাধ্যমে জেলা পর্যায় খেলার ব্যাপক প্রসার ঘটবে। এর ফলে তৃণমূল পর্যায় থেকে নতুন উদীয়মান খেলোয়াড় তৈরি হবে, যা ভবিষ্যতের নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। একই সঙ্গে যুবসমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে ক্রীড়াঙ্গনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।

উল্লেখ্য, তিন দিনব্যাপী আয়োজিত এই এনসিএল টুর্নামেন্টে ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ পরস্পরের মুখোমুখি হয়েছে। জামালপুরের স্থানীয় ক্রীড়ামোদী ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ম্যাচ ঘিরে দারুণ কৌতূহল ও আনন্দ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০