ইসরায়েল
নেতানিয়াহুকে সরাতে সমর্থন দিতে চান আরব নেতা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী জোটকে বাইরে থেকে সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়েছেন আরব রাজনৈতিক নেতা ইউসুফ জাবারিন। তবে গাজায় যুদ্ধ ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের নীতির কারণে সরাসরি কোনো জোট সরকারে যোগ দিতে রাজি নন তিনি। নতুন সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা, আহত ৬ ফিলিস্তিনি
অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ হেবরন অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলায় কয়েকটি বাড়িতে আগুন লাগার পাশাপাশি নারী ও শিশুরা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। একই সময়ে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও কয়েকজন আহত এবং প্রায় ১৫ জনকে আটক করা হয়েছে।
ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানই থাকবে প্রধান আলোচনায়: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ইরান ইস্যু। পাশাপাশি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েও দুই নেতা আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।
প্রমাণ ছাড়াই হামাসের তৎপরতা বিস্তারের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে
ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার দাবি করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি সংগঠন হামাসের কার্যক্রম পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তবে এ দাবির পক্ষে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ প্রকাশ করেননি।
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় চাপে নেতানিয়াহু, ইসরায়েলে বাড়ছে রাজনৈতিক বিতর্ক
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা উদ্যোগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য নতুন রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, এই পরিস্থিতি ইসরায়েলের নিরাপত্তানীতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নেতানিয়াহুর অবস্থানকে আরও জটিল করে তুলেছে।
ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা দিল ইরান
ইসরায়েলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে তারা স্পষ্টভাবে সতর্ক করে জানিয়েছে, যদি তেল আবিব লেবাননে নতুন করে আগ্রাসন চালায়, তাহলে আরও কঠোর ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া জানানো হবে।